ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:১০

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভ্যাব নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁদের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভ্যাবের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার চেতনাকে নতুন করে জাগ্রত করে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সর্বস্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানসহ ভ্যাবের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ভ্যাব নেতৃবৃন্দ দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেটেরিনারি পেশার পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।