রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে তেজগাঁও থানা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ফার্মগেট মোড় ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মো. আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের নেতা নূরে আলম সজিব, ইমাম হোসেন নিসু, রবিউল আলম মজুমদার, প্রকৌশলী মো. ফাহাদ হোসেন; ন্যাশনাল পলিটেকনিক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সায়েম ও মো. কাঞ্চন; ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গাজী আবু সুফিয়ান আহমেদ, হাবিবুর রহমান তুষার ও নুর মো. আকাশ; এবং ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মাহবুবুর রহমান ফয়েল, মাহফুজুর রহমান ও এমদাদ হোসেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন সহসভাপতি ফাতেমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জিতু শিকদার, সহসাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হাওলাদার এবং সহসমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম রাজসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সাংগঠনিক উপস্থিতির মধ্য দিয়ে ফার্মগেট এলাকায় এ অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ