গভীর মাটি খুঁড়ে বেজমেন্ট নির্মাণ, মালিকপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
রাজধানীর কদমতলী থানাধীন জিয়া স্মরণী এলাকায় রাজউকের জোন-৭/১-এর অভিযানে দুটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনো জরিমানা করা হয়নি।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আখতার এবং জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে হোল্ডিং নম্বর ১৩২২, ছাপড়া মসজিদ সংলগ্ন, জিয়া স্মরণী, মৌজা-দনিয়া এলাকায় ডিসেন্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও চেয়ারম্যান কামাল সাহেবের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। সেখানে গভীরভাবে মাটি খনন করে বেজমেন্ট নির্মাণের কাজ চলছিল। এ সময় ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এ ছাড়া গভীরভাবে মাটি খনন করে বেজমেন্ট নির্মাণের কারণে রাস্তার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার মালিকপক্ষকে বহন করতে হবে—এ মর্মে মালিকপক্ষের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
অন্যদিকে, একই এলাকার হারুন প্লাজা (ইমারত শৈলী লিমিটেড) নামের আটতলা নির্মাণাধীন ভবনেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
রাজউক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ অভিযানে মোট দুটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দুটি ভবনেরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। তবে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি