বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
আজ বুধবার সকাল ১০টায় মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ঢালী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। বিশেষ অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট। বিশেষ অতিথি মোহাম্মদ সোহেল রহমান, সভাপতি, বছিলা হাইস্কুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও দিক নির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, উপস্থিত সকলের পক্ষ থেকে কলেজটিকে সরকারি করার জোর দাবী জানানো হয়। স্থানীয় লোকজন ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা সুদীর্ঘ ঐতিহ্যবাহী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করা হলে এলাকার সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে। এমনকি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ নিবেন বলে সকলেই প্রতাশী।
বর্ণিল সাজসজ্জা, উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী মোহাম্মদপুর মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গনে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিনত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানানো তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চ শিক্ষার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো কলেজ প্রাঙ্গন। নতুন বন্ধু নতুন পরিবেশ ও নতুন স্বপ্ন নিয়ে কলেজ জীবন শুরু করতে পেরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্য কর্মকর্তা কর্মচারী অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি। প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। কলেজ জীবন একজন শিক্ষার্থীর জ্ঞান চিন্তাভাবনা ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার পাশাপাশি মানবিকতা শৃংখলা সততা ও সামাজিক দায়িত্ববোধ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রুহুল কবির রিজভী আরো বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মনে করেন। নারী শিক্ষার প্রসার শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা আর সম্ভাবনার হাতছানি নিয়ে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের কলেজ জীবন শুরু হোক সাফল্য জ্ঞান ও আলোকিত ভবিষ্যতের প্রত্যয়ে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে নারীদের উচ্চ শিক্ষায় আত্মনির্ভরশীলতা মূল্যবোধ দেশপ্রেম এবং ভবিষ্যত নেতৃত্ব গঠনের ও দেশের উন্নয়নে নারী শিক্ষার্থীদের ভূমিকা বিরাট অবদান রয়েছে বলে তিনি মনে করেন।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত ও আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশ প্রেমের চর্চা করতে হবে। নবীন শিক্ষার্থীদের এসব বিষয় তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি ইতিবাচক শিক্ষামূলক বার্তা বহন করে। তিনি আরো বলেন, নারীদের আইনী পেশায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি নারীদের আইনী পেশার প্রতি উৎসাহিত হওয়ার জোর দাবী জানান।
গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বলেন, নবীনদের স্বপ্ন সম্ভাবনা ও নতুন প্রত্যয়ের মধ্য দিয়ে মোহাম্মদপুর মহিলা কলেজের এই আয়োজন হয়ে উঠুক শিক্ষার অগ্রযাত্রায় এক স্মরণীয় অধ্যায়।
উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহানা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যত গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের অর্জনে মনোযোগী হতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয় একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্যও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। ফরহানা ইয়াসমিন আরো বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়ন একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা, মেধা ও আত্মবিশ্বাসের মাধ্যমে পরিবার সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, এই আয়োজন নবীন শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের উচ্চ শিক্ষার পথ চলায় অনুপ্রেরণা জোগাবে। একই সাথে নারী শিক্ষা প্রসার, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান নবীণ এবং প্রবীণ শিক্ষার্থীদের।
Aminur / Aminur
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প