উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডসংলগ্ন ৮ নম্বর বাজারের নিচতলার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে। তিনি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতার মনির হোসেনের হেফাজত থেকে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, সেক্টর-০২, প্রিন্স, হিরো, পেলিক্যান, ফরএভার, কিসেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৬। বর্তমানে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, চুরি ও অপরাধ দমনে উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান