নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে উসকানিমূলক তৎপরতা, ঝটিকা মিছিল এবং ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ রক্ষার স্বার্থে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে রাজপথ ও ক্যাম্পাসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটির প্রত্যেকটি ইউনিটকে নিজ নিজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব