রশিদ গ্রুপের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
রাজধানীর দক্ষিণ খান এলাকার ৪৭ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রশিদ গ্রুপ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম আঃ রাজ্জাক, বিএনপি গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম, উত্তরা পূর্ব থানা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার এবং দক্ষিণখান থানা শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন নবগঠিত সরকারের মান বজায় রেখে কাজ করতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা–কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে রশিদ গ্রুপ প্রতিবছরই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার