লেবানন প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
লেবাননে বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহীদের জন্য বার্তা দিয়েছে দূতাবাস। লেবাননের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এ বার্তা দিয়েছে দূতাবাস।
দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বছরখানেক ধরে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। সম্প্রতি রাজধানী বৈরুতও ভয়াবহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা সমগ্র লেবানন, বিশেষত দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুত আরও ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে বলে প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন, যা আজ বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে।
এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা যাচ্ছে। যেসব এলাকায় ভয়াবহ আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না, সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের ইতোমধ্যে দূতাবাস কর্তৃক প্রকাশিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে গমন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
লেবাননে অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এবং beirut.mission@mofa.gov.bd -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
প্রসঙ্গত, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ।
T.A.S / T.A.S
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার
বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা