মাইলফলকের সামনে আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন কার্লো আনচেলত্তি। সেই ধারাবাহিকতায় আজ রাতে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। রাতে আলাভেসের বিপক্ষে ম্যাচটি রিয়ালের ডাগআউটে তার ৩০০তম হবে।
রিয়ালের দ্বিতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন আনচেলত্তি। তার আগেই এই কীর্তি গড়েছেন শুধু মিগুয়েল মুনোজ। কিংবদন্তি এই কোচ লস ব্ল্যাঙ্কোসদের ডাগআউটে ৬০৫ ম্যাচ দাঁড়িয়েছেন। রিয়ালের হয়ে দুই মেয়াদে আনচেলত্তি লা লিগায় ১৯৬ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে ৬৪, কোপা দেল রেতে ২৪, স্প্যানিশ সুপার কাপে ৮ ম্যাচ দাঁড়িয়েছেন। বাকি ৭ টির মধ্যে ক্লাব বিশ্বকাপের ৪ ম্যাচের বিপরীতে ৩টি ইউরোপীয়ান সুপার কাপে।
মাইলফলকের ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘বড় ক্লাবগুলো কোচিং করাতে পেরে আমি ভাগ্যবান। বিশ্বের সেরা ক্লাবে ৩০০ ম্যাচ ডাগআউটে দাঁড়াতে যাচ্ছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সব সময় বিশেষ হয়ে থাকবে।
৩০০ ম্যাচ মিরাকল না হলেও অনেকটা কাছাকাছি।’ দুই মেয়াদে রিয়ালকে মোট ১৪ ট্রফি এনে দেওয়ার নেপথ্যের নায়ক আনচেলত্তি। যা মুনোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। ৩ টি করে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপীয়ান সুপার কাপের সঙ্গে ২ টি করে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইতালির ৬৫ বছর বয়সী কোচ।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ