জনগণকে ভালোবাসা দিয়ে আস্থা আর বিশ্বাস আনতে হবে : ফকির মাহবুব আনাম স্বপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, আন্দোলন আর আত্মত্যাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা স্বাধীনতাকে আমাদের কাছে আবার ফেরত দিয়েছে। এ স্বাধীনতা রক্ষা আর বিএনপির রাজনীতিকে জনগণের আস্থায় আনতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে জনগণকে ভালোবাসা দিয়ে এ আস্থা আর বিশ্বাস আনতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে, আহতদের সুস্থতা এবং মধুপুরের তিনবারের সাবেক মেয়র বিএনপি নেতা প্রয়াত সরকার শহীদের আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রয়াত সরকার শহীদের বাসার কাছে হোটেল আদিত্যের সামনে মধুপুর পৌর বিএনপি এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি খুররম খান ইফসুফজী প্রিন্স এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম বাবু, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, রাষ্ট্র সংস্কারে উপদেষ্টারা যেখানে হাত দিচ্ছেন সেখানেই শুধু নাই আর নাই। দেশের সব সেক্টর শেষ করে দিয়েছে। ফ্যাসিবাদী আ’লীগের দোসর মন্ত্রী-এমপি, বিচারপতি এমনকি খতিবদের ভূমিকা মানুষকে বিস্মিত করেছে। তারা ভালো কাজ করলে পালিয়ে যেতে হচ্ছে কেন? এদের অবস্থা থেকে দলের হাইকমান্ডের শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেন, দেশ সংস্কারের পর যৌক্তিক সময়ের মধ্যে যে নির্বাচন সামনে আসছে, ওই কঠিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে।
আলোাচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। এর আগে গোলাবাড়ী ইউনিয়নের একাধিক স্থানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার