ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ২:২২

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতে গড়াতে যাচ্ছে আসন্ন এই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে সমানে রেখে আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে বাংলাদেশ নারী দল। এরপর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়ে জ্যোতি বলেন, 'প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।'

'আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা... যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।'-যোগ করেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি জ্যোতির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ হবে। যা বাড়তি আনন্দ তার কাছে, 'প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কি না। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।'

এমএসএম / এমএসএম

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা

মুশফিককে ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইতিহাসের বড় অঘটন, ৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে আর্সেনালের বিদায়

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড

তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা

ব্যালনের মঞ্চে স্পেনের আধিপত্য, তবুও ‘দুর্ভাগা’ স্পেন!

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন

মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র