মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল
বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসংখ্য চায়না জাল পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের হাওদা বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্য নষ্ট করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে বিলে বিপুলসংখ্যক চায়না জালের সন্ধান পান নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান। পরে সব চায়না জাল একত্রিত করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মধুপুর থানার এসআই রেজাউল করিম। জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্যট ও সিনিয়র মৎস্য কর্মকর্তা।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত