রাজধানীতে যুবকের মৃত্যু, হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন। সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
T.A.S / T.A.S
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের
পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার
বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঋষি মাশরুমে নতুন সম্ভাবনা