অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আদিল রশিদ
সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি ইংল্যান্ডের। আর এই অবস্থায় গুঞ্জন উঠেছে দলের তারকা লেগস্পিনার আদিল রশিদের অবসর নিয়ে। যদিও অবসর নিয়ে এখনও ভাবেননি বলে জানিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সি এই স্পিনার। আগামীতে আইসিসি ইভেন্টে লড়তে চান ইংল্যান্ডের হয়ে।
অবসরের গুঞ্জন নিয়ে রশিদ বলেন, ‘আমি এখনও (অবসর) নিয়ে ভাবিনি। আমার কথা হলো-খেলতে থাকুন, উপভোগ করুন, ফিট থাকুন, ভাল বল করুন, জয়ে অবদান রাখুন। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি - এটাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
সম্প্রতি ঘরের মাঠে দুটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। তবে এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে আত্মবিশ্বাসী রশিদ।
বলেন, ‘দলে বড় পরিবর্তন এসেছে, নতুন ব্যাটার, নতুন বোলার। কাজেই সময় লাগবে। এটি একটি পূর্ণগঠন প্রক্রিয়া। আর এতে সবসময় সময় লাগবে। আমরা বোলিং, ব্যাটিং, কিপিংয়ের ক্ষেত্রে প্রতিটি বেস কভার করেছি। আমাদের সবকিছু আছে। আমাদের এখন যা করতে হবে তা হল ভালো ক্রিকেট খেলতে হবে, উপভোগ করতে হবে, কয়েকটি গেম একসাথে জেতার জন্য এবং তারপরে আমরা চলে যাব।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি