ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশের হয়ে খেলতে ইংল্যান্ডের অনাপত্তিপত্র পেলেন হামজা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২১

বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে আরেক ধাপ এগোলেন লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। তার জন্য ইংলিশ এফএ-র কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। এবার সে আহ্বানে সাড়া দিয়ে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এর আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হামজা। এবার ইংল্যান্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার পথ আরও সুগম হলো তার।

এবার হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। 

প্রসঙ্গত, হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। যেহেতু ইংল্যান্ডের যুব  দলে খেলেছেন, তাই অন্য দেশের হয়ে খেলতে হলে দেশটির অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল তার। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলছেন ২৬ বছর বয়সি হামজা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা