ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জনশক্তি রপ্তানিতে সাব-এজেন্টদের নিবন্ধন দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৫:২২

জনশক্তি রপ্তানিকারকদের ক্ষেত্রে যারা লোক সংগ্রহের কাজ করেন, তাদের এখন থেকে সাব-এজেন্ট হিসাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে দেবে সরকার। মঙ্গলবার প্রবাসীকল্যাণ ভবনে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, যারা লোক সংগ্রহ করে, সেই সাব-এজেন্টদের, যাদের আপনারা দালাল বলেন, তাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোকও আছেন, আমরা ওনাদের রেজিস্ট্রেশন করে দেবো। সেটা করে দিলে ওনারা একটা জবাবদিহিতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। বায়রা যদি আমাদের সহযোগিতা করে, আমরা আশা করি সাব-এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। দৌরাত্ম্য কমানোর জন্য, বিদেশে যেতে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে। সেই সঙ্গে যারা জনশক্তি রপ্তানি করেন, তাদের সেবার মান অনুযায়ী রেটিং করবে সরকার।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরেকটা জিনিস আমরা চিন্তা করেছি, রিক্রুটিং এজেন্টদের আমরা সার্টিফিকেশন করবো। ওনাদের পারফর্মেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ক্যাটাগরাইজড করবো যে, ক্যাটাগরি এ হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা।

এর মাধ্যমে ওনাদের মধ্যে একটা প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে যারা প্রবাসী কর্মী হিসাবে যেতে চান, তারাও ভালো-মন্দ বিষয়ে একটা নির্দেশনা পাবে। মালয়েশিয়ার বাজার আবার চালু করার ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত