২৯ বছরে ফুটবলকে বিদায় বললেন জিদান পুত্র
কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদানের চার ছেলে। চারজনই ফুটবলার। এর মধ্যে বড় এনজো জিদান মাত্র ২৯ বছর বয়সে ফুটবলকে বিদায় বলেছেন।
ফুটবল ছেড়ে ব্যবসা মনোযোগ দিতে চান তিনি। সঙ্গে তিন সন্তানের জনক এনজো পরিবারকে দিতে চান কিছুটা বেশি সময়। আগে থেকেই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এখান সেখানে বিনিয়োগ বাড়াতে চান।
এনজো জিদান ছিলেন মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ একাডেমিতে খেলেছেন তিনি। বাবার কোচিংয়ে রিয়ালের মূল দলেও জায়গা পান। কোপা দেল রে’তে একটা ম্যাচ খেলে গোলও পান। কিন্তু রিয়ালে তাকে তার বাবারও খেলার সুযোগ দিতে পারেননি। চলে যান লা লিগা খেলা আলাভেসে। সেখানেও সুবিধা করত না পেরে ডিভিশনের বিভিন্ন ক্লাবে ১১১ ম্যাচ খেলে অবসর নিলেন তিনি।
জিদানের চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা জিদান। তিনি গোলরক্ষক। বয়স ২৬। রিয়াল মাদ্রিদ একাডেমিতে ছিলেন। দুই মৌসুম রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক ছিলেন। দুটি ম্যাচও খেলেছেন। এরপর চলে যান রায়ো ভায়োকানোয়। এখন ডিভিশনে খেলা ক্লাব এইবারে আছেন তিনি।
জিদানের তৃতীয় ছেলে থিও জিদান। ২২ বছরের এই ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার মিডফিল্ডার রিয়াল একাডেমিতে তিন মৌসুম খেলে কর্দোবায় যোগ দিয়েছেন। ছোটজন ১৮ বছর বয়সী এলয়াজ জিদান। উচ্চতা ৬ ফিট ৫ ইঞ্চি। খেলেন সেন্ট্রাল ডিফেন্সে রিয়াল বেটিস একাডেমিতে। চার ছেলের কেউই এখন পর্যন্ত বাবার মতো বড় ফুটবলার হওয়ার আশা দিতে পারেননি।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি