ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ভারতে ফের বাড়ল পেঁয়াজের দাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১১:২৭

ভারতে ফের বাড়ল পেঁয়াজের দাম। এমন পরিস্থিতিতে দাম কমাতে সরকারি মজুদভাণ্ডার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে মোদি সরকার। দেশটির সরকার কিছুদিন আগে পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য তুলে নেয়ার জেরে দাম বাড়ছে বলে অভিযোগ। ইতোমধ্যে রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই পেঁয়াজ ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হয়েছে।

দেশটির কয়েকটি রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে যেন মূল্যস্ফীতি লাগামছাড়া না হয়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। বড় শহরগুলোর পর সারা দেশেই ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। খবর ইকোনমিক টাইমসের

ভারত সরকারের লক্ষ্য হলো দেশের সবখানেই প্রতি কেজি পেঁয়াজ ৩৫ রুপিতে বিক্রি করা। বিশেষ করে যেসব অঞ্চলে পেঁয়াজের দাম জাতীয় গড় দামের চেয়ে বেশি, সেসব অঞ্চলে জোর দিয়েই সারা দেশে এই খুচরা বিক্রি কার্যক্রম চলবে। সরকারের মুখপাত্র জানিয়েছেন, ভান্ডার থেকে ৪ দশমিক ৭ লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়া হচ্ছে; সেই সঙ্গে এবার খারিফ শস্যও (হেমন্তকালীন ফসল) ভালো হবে। তাঁর আশাবাদ, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।

৫ সেপ্টেম্বর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে ভ্যানে করে ৩৫ রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। দেশের ভেতরে জোগান বাড়াতে নির্দিষ্ট দামের নিচে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। লক্ষ্য ছিল দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিছু রাজ্যের চাষিদের সন্তুষ্ট করতে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার সে সিদ্ধান্ত প্রত্যাহার করে। ব্যবসায়ীদের অভিযোগ, কার্যত তার পর থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে।

ভারতের রাজধানী দিল্লিতে এখন পেঁয়াজের দাম প্রতি কেজি ৫৫ রুপি; এক বছর আগে যা ছিল কেজিপ্রতি ৩৮ রুপি। মুম্বাই ও চেন্নাই শহরে পেঁয়াজের দাম উঠেছে যথাক্রমে ৫৮ ও ৬০ রুপি। বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ রাজ্যে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ রুপি।

ইকোনমিক টাইমসে বলা হয়েছে, সরকারি মজুত থেকে বাজারে পেঁয়াজ বিক্রি হবে সরকারি সমবায় সংস্থার মাধ্যমে। তবে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশনস বলছে, এ পদক্ষেপে দাম আদৌ কমবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দাম কতটা ও কত দিনে কমানো সম্ভব, সেটাও বড় প্রশ্ন।

চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করে। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি রপ্তানি শুল্কও কমানো হয়। গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির ওপর শর্ত শিথিল করা হয়।

অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একসময় পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। চলতি বছরের মে মাসে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করে দেওয়া হয়। এ ছাড়া রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির সরকার। এখন তাও কমিয়ে অর্ধেক করা হয়েছে। ভারতের ওই সিদ্ধান্তে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে।

জামান / জামান

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক