র্যাঙ্কিংয়ে শান্ত-হাসানের উন্নতি
চেন্নাই টেস্টের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তর। পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এছাড়া ভারতীয় ব্যাটার জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, ঋষভ পান্তদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
আইসিসি বুধবার টেস্টের যে ব্যাটিং র্যাঙ্কিং আপডেট করেছে তাতে দেখা গেছে, চেন্নাই টেস্টে ২০ ও ৮২ রানের ইনিংস খেলা শান্ত ১৪ ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে উঠে এসেছেন। সাকিব ব্যাটিংয়ে একধাপ এগিয়ে ৪৩-এ আছেন।
পাকিস্তানের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার পর চেন্নাইয়ে পাঁচ উইকেট পান ডানহাতি পেসার হাসান মাহমুদ। বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে টেস্টের ৪৪তম সেরা বোলার তিনি। এছাড়া তাসকিন আহমেদ আট ধাপ এগিয়ে ৬৬তম অবস্থানে এসেছেন।
প্রায় দুই বছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি করেছেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ৩৯ রান করেছিলেন তিনি। এতে রেখে যাওয়া সেই ৬ নম্বর অবস্থানে ফিরেছেন বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি করা টপ অর্ডার ব্যাটার শুভমন গিল পাঁচ ধাপ এগিয়ে ১৪তে উঠেছেন। অন্য সেঞ্চুরিয়ান রবিশচন্দন অশ্বিন সাত ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৭২তম অবস্থানে এসেছেন। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি পাঁচধাপ করে পিছিয়েছেন। কোহলি চলে গেছেন সেরা দশের বাইরে।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি