লঙ্কান কোচের ভাবনাজুড়ে ‘মিডল অর্ডার’
ব্যাট হাতে ভালো সময় কাটছে না সাকিব আল হাসানের। টেস্টে অর্ধশতকের দেখা পাচ্ছেন না লম্বা সময় ধরে। তবে বিশ্ব অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে মোটেও বিচলিত নন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তবে মিডল অর্ডারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে চিন্তিত লঙ্কান এ কোচ।
ভারত সিরিজের আগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সারে হয়ে বল হাতে ছিলেন দুর্দান্ত। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও।
প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় ইনিংসে করেন ২৫ রান। তবে তার আউট হওয়ার ধরণ প্রশ্ন উঠেছে। এ ছাড়া ব্যাটিংয়ের সময় সাকিবের নিবেদন নিয়েও হচ্ছে সমালোচনা। গুঞ্জন রয়েছে চোখে সমস্যা হচ্ছে তার। তবে সাকিবের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নেন হাথুরুসিংহে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুর টেস্টের প্রস্তুতির অনুশীলনের সময় সাংবাদিকদের তিনি, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এমন না যে সে তার সেরা সময়ে নেই। আপনাকে এটা বুঝতে হবে প্রতিপক্ষে মানসম্পন্ন বোলার আছে।’
চেন্নাই টেস্টে ব্যর্থ বাংলাদেশের মিডল অর্ডারের মুমিনুল হক, মুশফিকুর রহিম। ব্যাটারদের এমন ব্যর্থতা কাটাতে ইংনিস লম্বা করার পরামর্শ দেন তিনি। হাথুরুসিংহে বলেন, ‘যা নিয়ে আমরা কথা বলছি তা হলো মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারি কিনা। আমরা জানি আমরা কী চাই। সাধারণত আমরা বলি আপনি যদি শুরু পেয়ে যান, ইনিংস বড় করেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার হচ্ছে কয়েকজন ৩০ বল করে খেলে ফেলে, এরপর ক্রিকেটে যা উচিত তা হচ্ছে আরও সামনে এগিয়ে নেয়া। ভারতে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হচ্ছে, সেটাও আমরা জানি। তাই আমাদের লম্বা সময় ধরে ব্যাটিং করে যাওয়া উচিত।’
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্ট হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। কানপুরে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি