ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পীদের সংস্কার কমিটিতে তারিক আনামের সঙ্গে আরও চারজন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২৪ বিকাল ৬:৩২

ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কার দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর সভা ডেকে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় গুণীশিল্পী তারিক আনাম খানকে। সেই দিনই জানানো হয়, অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরও চারজন যোগ হবেন। তাই হল।

এবার অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খানের সঙ্গে যুক্ত হলেন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু।

অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খান বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আমাকে শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান করা হয়। ওই দিনই আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমার সঙ্গে কাজ করতে উল্লেখিত চারজন সদয় সম্মতি প্রদান করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনার দ্বার সকল সময় উন্মুক্ত থাকবে। অভিনয় শিল্পীদের পেশার মর্যাদা, সম্মান, অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত উদ্যোগ বৃথা যাবে না। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...