চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর গায়েবানা জানাজা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখানস্থ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে আয়োজিত গায়েবানা জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজের সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বিতাড়িত ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপস করেননি।
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্যাহ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ