ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৩:৫৩

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়াকোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি অ্যাডভোকেট বজলুর রহমান, জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নববর্ষকে ঘিরে কুড়িগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল প্তরকে প্রয়োজনীয় নির্শেনা দেয়া হয়েছে।
সভায় উপস্থিত বক্তারা বাংলা নববর্ষকে ঘিরে কুড়িগ্রামে একটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও কুড়িগ্রামে ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ