মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ।
সভায় মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রশাসক বলেন, বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ও ঐতিহ্যের অংশ। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে আয়োজন সম্পন্ন করা হবে।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখের দিন সকাল স্টেশন রেলওয়ে মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বাজার পয়েন্ট রেলওয়ে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও নিজ নিজ উদ্যোগে বৈশাখ উদযাপন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার ভূমি এম.এ কাদের,উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, সাংবাদিকসহ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার