ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৪৫

রাঙামাটির রাজস্থলী  উপজেলায় দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রেমা তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রকল্প পরিচালক উথোয়াইমং মারমা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য ত্রিমতী খিয়াং, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার,   এস এম নুরুল আলম উপ প্রকল্প  পরিচালক দারিদ্র বিমোচন কর্মসংস্থান কর্মসূচী জেলা পরিষদ, প্রিয়রতন চাকমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফিল্ড কর্মকর্তা এস এম  ফরিদ আহম্মদ, ঘিলাছড়ি ইউনিয়নের বিএনপির সভাপতি ভূবন তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা,। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠী ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে জেলা পরিষদ এ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে যুবক ও নারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলা সম্ভব হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

বাছাই কার্যক্রমে রাজস্থলী  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া  এলাকা থেকে আবেদনকারীরা অংশ নেন। তাঁদের মধ্য থেকে যোগ্য প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ছবি ক্যাপসন,, রাজস্থলীতে জেলা পরিষদ কর্তৃক দারিদ্র বিমোচন কর্মসূচির বাছাই অনুষ্টানে অতিথি বৃন্দ।। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত