ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৩২

ঠাকুরগাঁও-১ সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। নির্বাচনী এলাকায় ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বিশেষ ডগ স্কোয়াড।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩, রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি+, এডি। তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার এ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসআরবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মূল দায়িত্ব পালন করবে।

অধিনায়ক জানান, ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) এবং বাকি ৭০টি কেন্দ্রকে ‘মধ্যম গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী, নির্বাচনের চার দিন আগে অর্থাৎ গত ২৫ অক্টোবর থেকেই মাঠে মোতায়েন রয়েছে এসআরবি। নির্বাচনের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া নিরাপত্তা কৌশলের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এসআরবির পক্ষ থেকে সার্বক্ষণিক ইন্টিগ্রেটেড (সমন্বিত) টহল পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে ৬টি মোবাইল টহল দল এবং ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতা প্রতিরোধে এই দলগুলো দ্রুততম সময়ে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। এছাড়া সন্দেহজনক বস্তু শনাক্তকরণ এবং স্পর্শকাতর স্থানগুলোতে তল্লাশি জোরদার করতে বিশেষ ডগ স্কোয়াড মোতায়েন রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই এসআরবি দেশে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। প্রশাসন, গণমাধ্যম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত