ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ রাত ৮:১২

পটিয়া প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা (দৈনিক কালবেলা/বিজয় টিভি/দৈনিক চট্টগ্রাম মঞ্চ) ও সাধারণ সম্পাদক শফিউল আজম (দৈনিক আজাদী/প্রতিদিনের বাংলাদেশ/চট্টগ্রাম পোস্ট)-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।

​গত সোমবার সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হোসাইন ও অধ্যাপক ভগীরথ দাশ উপস্থিত ছিলেন।

​শপথ গ্রহণকারী কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (দৈনিক প্রথম আলো), সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (দৈনিক নয়া দিগন্ত), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি/দৈনিক বাংলাদেশ বুলেটিন), তথ্যপ্রযুক্তি সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ/দৈনিক পূর্বদেশ) এবং দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক আজকালের খবর/দক্ষিণ চট্টলা)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেন এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), এস এম জুয়েল (দৈনিক আমার বার্তা/৭১ অনলাইন নিউজ) ও আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ/সময়ের কাগজ)।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও পেশাদারত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত পটিয়া প্রেস ক্লাব ঐতিহ্যবাহী ধারায় নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। নবনির্বাচিত কমিটি শপথের মর্যাদা রক্ষা করে ক্লাবের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কার্যনির্বাহী কমিটির অধিকাংশ পদের ফলাফল নির্ধারিত হলেও অনিবার্য কারণে সাধারণ সম্পাদক পদের নির্বাচন স্থগিত ছিল। ফলে পুরো কমিটির শপথ গ্রহণ প্রক্রিয়াও ঝুলে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশন স্থগিত সাধারণ সম্পাদক পদে সংশোধিত পুনর্নির্বাচন সম্পন্ন করে শফিউল আজমকে বিজয়ী ঘোষণা করলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়।

​শপথ গ্রহণের পর নবনির্বাচিত কমিটির প্রথম সভায় ক্লাবের সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করা এবং সাংবাদিকদের কল্যাণ ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি