ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৪৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খাল থেকে মফিজুল ইসলাম হাওলাদার (১৪) নামের এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মফিজুলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঠোডার বাজারের কাছে  একটি খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ  উদ্ধার হয়। নিহত মফিজুল ইসলাম স্থানীয় কামলা গ্রামের দিনমজুর হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।  নিহত মফিজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার  দুপুরের দিকে স্থানীয়রা খালে মৃতদেহ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কিশোর মফিজুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এটি হত্যা না দুর্ঘটনা, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত