ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা


বদিউজ্জামান (সাগর) photo বদিউজ্জামান (সাগর)
প্রকাশিত: ২৮-১০-২০২৬ রাত ১১:২৩

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির অক্টোবর-২০২৬ মাসের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, সদ্য বিদায়ী মাসে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপস-মীমাংসার মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিস মোট ৪৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা আদায় করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে হস্তান্তর করেছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবু শামীম আজাদ।

লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোছা. নীলা খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এবং লিগ্যাল এইড কমিটির সদস্য শাহ্ মো. জাকির হাসান, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, চিফ লিগ্যাল এইড অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, আমন্ত্রিত বিজ্ঞ বিচারকবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীগণ এবং জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সাধারণ ও অসচ্ছল বিচারপ্রার্থীদের দ্রুত, স্বল্প ব্যয়ে ও বিকল্প পদ্ধতিতে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। একই সঙ্গে লিগ্যাল এইডের মাধ্যমে সফলভাবে আপস-মীমাংসা করে ক্ষতিগ্রস্ত পক্ষগুলোর প্রাপ্য অর্থ আদায় ও হস্তান্তরের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করা হয়।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং