ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৫০

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর সহযোগীতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২৮ অক্টোবর সকাল ১০টায় ইউএনও কাজী তাহমিনা সারমিন এর নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাত ধোয়ার ৬ টি ধাপ হাত ধুয়ে প্রদর্শন করান ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র মাঠকর্মি লাইলা আরজুমান ও সুরাইয়া আফরিন। ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অনুসরণ করে হাত ধুয়ে দেখান। 
আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা সারমিন শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় উপজেলা জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আঃ বারি, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর প্রতিনিধিসহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তবে হাত ধোয়া দিবস স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হলেও স্বাস্থ্য দপ্তরের কোন প্রতিনিধি উপস্থিতি দেখা যায়নি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত