ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
বগুড়ার ধুনটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে ধুনট বাজার শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সভায় সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস, অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান।
এ সময় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধনসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যোগ দেন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ; যাঁদের মধ্যে রুবেল পাইকার, মো. ইমানুর, জনাব আলী, বিপ্লব হোসেন, বাইজিদ, তোতা মিয়া, জিয়াউর রহমান, ইয়াকুব আলী, আব্দুল মান্নান পাখি ও শাহিদ হাসান অন্যতম।
আলোচনা সভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক ও ধুনট জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান