ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৩৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক নির্মূল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। সভায় কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ বলেন, মাদক প্রতিরোধে তৃণমূল পর্যায়ে অর্থাৎ ইউনিয়নভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী পৌর শহর এবং স্থানীয় পাইলট হাই স্কুল এলাকায় মাদক চক্রের আনাগোনা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী এলাকায় চুরি ও ছিনতাই বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কামাল আহমেদ উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকের বেদখল হওয়া ঘর ও সরকারি জমি উদ্ধারে প্রশাসনের কার্যকর দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম হাসপাতালের সামনের দোকানপাটসহ মীরডাঙ্গী ও বলিদ্বারা এলাকায় মাদক সেবন প্রতিরোধে পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রত্যাশা করেন। জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মনিরা বিশ্বাস শিক্ষার্থীদের মাঝে মাদকের বিস্তার রোধে বিদ্যালয়গুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশের তাগিদ দেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম নিজ নিজ এলাকায় মাদকের আড্ডা চিহ্নিত করে উচ্ছেদের আহ্বান জানান।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল কাসেম, জিতেন্দ্রনাথ বর্মণ ও আব্দুল বারী ইউনিয়ন পর্যায়ে মাদক ও চুরি প্রতিরোধে সাধ্যমতো দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম পৌর শহরের যানজট ও চুরি সমস্যা সমাধানের তাগিদ দিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি—একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে ইউএনও’র সুদৃষ্টি কামনা করেন। সীমান্তে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেন বিওপি কমান্ডার আব্দুল কুদ্দুস।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর বক্তব্যে জানান, মাদক ও চুরি প্রতিরোধে থানা-পুলিশের বিশেষ অভিযান ও টহল নিয়মিত চলছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে পৌর এলাকায় মাদক কেনাবেচা ইতিমধ্যেই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, “আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি, এলাকার সার্বিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে অবগত হতে কিছু সময়ের প্রয়োজন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যেখানেই সমস্যা বা অভিযোগের খবর পাচ্ছি, সেখানেই সরেজমিনে গিয়ে সমাধানের চেষ্টা করছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি।”

তৃণমূলের আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নয়ন ঘটাতে এবং নজরদারি বাড়াতে গ্রাম পুলিশের সার্বক্ষণিক তৎপরতা নিশ্চিত করার ওপর কঠোর নির্দেশ দেন তিনি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত