দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন দাউদকান্দি উপজেলার ছাত্রদল নেতা মুক্তার প্রধান। তিনি বিটেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন। এরপরও তিনি দলীয় কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে ওঠেন এবং সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, একাধিক সংকটময় পরিস্থিতিতে তিনি সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. খন্দকার মারুফ হোসেন-কে সন্ত্রাসী হামলা থেকে রক্ষায় সাহসী ভূমিকা পালন করেন।
দল ক্ষমতায় আসার পর থেকে মুক্তার প্রধানের জনপ্রিয়তা স্থানীয় জনগণের মাঝে আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। বিশেষ করে সামাজিক ও ব্যক্তিগত বিরোধ নিষ্পত্তিতে তাঁর ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই আদালতে দীর্ঘদিন ঘুরেও কাঙ্ক্ষিত সমাধান না পেয়ে স্থানীয়ভাবে তাঁর কাছে এসে আলোচনার মাধ্যমে সমাধান পাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
এলাকাবাসীর মতে, বিচার বা সালিশি কার্যক্রমে পক্ষ-বিপক্ষ মতামত থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে মুক্তার প্রধানের উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কেন্দ্র করে কিছু নেতাকর্মীর মধ্যে ঈর্ষা ও বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গেলো ঈদুল ফিতর উপলক্ষে তিনি ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি ইউনিয়নের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুদের মাঝে ১৫০টি পাঞ্জাবি-পায়জামা উপহার দেন, এবং ঈদের দিন প্রায় ১ হাজার মানুষকে নিজ হাতে গরুর মাংস রান্না করে খাওয়ানো হয় যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সমাজসেবক হিসেবেও মুক্তার প্রধান নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও তাঁর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ