লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেনের সার ডিলার হিসেবে নিয়োগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লাহুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান এবং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়াসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, যুবলীগের একজন নেতাকে গুরুত্বপূর্ণ সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা এ নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগটি পুনর্বিবেচনা করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কৃষকরা যাতে সময়মতো ন্যায্যমূল্যে সার পান, সে বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ