ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।এ সময় ভাটা দুটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটার আগুনে ইট পোড়ানোর চুল্লি (কিলন) ভেঙে দেওয়া ও উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কাউন্সিল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ওই এলাকার ‘মা ব্রিকস’ নামের ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির কিলন সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয় এবং উৎপাদিত কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ ছাড়া একই এলাকার ‘হালাল ব্রিকস’ নামের অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, “পরিবেশ দূষণকারী এবং বৈধ অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে দুটি ইটভাটাকে আইন অনুযায়ী মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা