ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি photo শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৫:১৫
"Lived experiences heard: real voices, real change" (বাস্তব অভিজ্ঞতা শুনুন: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলার ৫টি উপজেলার মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের সাথে যৌথভাবে এবং ডাসকো ফাউন্ডেশনের ‘এ-এম্পাওয়ার’ (A-EMPOWER) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়।
​কর্মসূচির মধ্যে ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালী, সচেতনতা বৃদ্ধিতে এলাকায় এলাকায় মাইকিং এবং অংশগ্রহণকারীদের মাঝে প্রমিত স্কেলের সাহায্যে বিষণ্নতা পরিমাপ ও পরামর্শ সেবা প্রদান।
​উক্ত অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার কিশোর-কিশোরী, অভিভাবক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সেবাপ্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণ।
​আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেবল কোনো ব্যক্তিবিশেষের বিষয় নয়, বরং এটি সামাজিক সুস্থতার এক অপরিহার্য উপাদান। বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান মানসিক চাপ, বিষণ্নতা ও দ্বিধা-দ্বন্দ্ব দূরীকরণে পরিবার, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও জোর দেন যে, যারা ইতোমধ্যে মানসিক বিভিন্ন চ্যালেঞ্জ পার করেছেন, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মতামত শুনে সামাজিক নীতি ও কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনাই আজকের দিনের মূল লক্ষ্য।
​ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার প্রকল্প স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছানো, সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মাধ্যমে এই ধরণের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে এক বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা