ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৫:৩১

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে র‌্যালি ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন পিয়া চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে যশোর-খুলনা মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ এবং চোখের যত্নে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়।পিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ও চক্ষু চিকিৎসক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. খন্দকার শারমিন আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ অন্যরা।অনুষ্ঠানে ডা: নজরুল ইসলাম বলেন, বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরতে র‌্যালি ও বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধের উপায় ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিশুদের চোখের সুস্থতা নিশ্চিত করতে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক ও সচেতন হতে হবে। শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে রাখার জন্যও তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা