ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৫:২৫

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়া(৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
আজ রোববার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গত ২৪ আগষ্ট বিকেলে দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানো নিয়ে গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজনের সাথে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। অপর পক্ষেরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত সবুজ মিয়াকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
এ ঘটনায় সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন বাদী হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অন্যদিকে অপর পক্ষের লোকজনও থানায় মামলা করেন। একই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয় থানায়। তবে উভয় মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই দুই ঘটনায় দুই পক্ষই মামলা করেছেন। আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা