রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ টর্চলাইট ও তাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দিবাগত রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার নাককাটি বাজারের পশ্চিম পাশে ধানক্ষেতের মাঝখানে ইউক্যালিপটাস বাগানের ভেতর থেকে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, টর্চলাইট ও তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফুল, হেমন্ত, সাঈদী, জিয়াউর রহমান, খলিলুর রহমান ও গোলাম মোস্তফা মজনু।
এছাড়াও ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি থেকে আব্দুর রাজ্জাক নামে এক অটো চোরাকারবারিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্য মামুনুর রশিদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হবে। তবে এর সাথে আরো সংশ্লিষ্ট ব্যাক্তি আছে বলে ধারনা করা হচ্ছে অভিযান চলমান থাকবে।
Aminur / Aminur
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ