ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৫:৪৮

বাগেরহাটের শরণখোলায় একটি আমগাছ থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মিলন মোল্লা (৪৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
​রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​নিহত মিলন মোল্লা মৃত রায়হান মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উত্তর সাউথখালী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানান, সকালে নিহতের স্ত্রী জবেদা বেগম বাড়ির পাশের একটি আমগাছে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিষয়টি শরণখোলা থানা পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ বছর আগে উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলন মোল্লা। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। অত্যন্ত অভাবের সংসারে মিলন দিনমজুরি করতেন এবং তাঁর স্ত্রী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
​এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, "সংবাদ পেয়ে দিনমজুর মিলন মোল্লার লাশ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"

Aminur / Aminur

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা