ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চলতি মৌসুমে বার্সা যেন অপ্রতিরোধ্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৫০

হান্সি ফ্লিকের জাদুতে বদলে গেছে বার্সেলোনা। তাই তো ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। টানা ৭ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে কাতালান শিবির। বার্সাকে থামানোর সুযোগ পেয়েছিল গেতাফে। তবে তা হতে দেননি রবার্ট লেভানদোভস্কি।

পোলিশ তারকার দেওয়া একমাত্র গোলে স্প্যানিশ লা লিগায় বার্সার জয়রথ ছুটছেই। ২০১৭ সালের পর এই প্রথম স্প্যানিশ লিগের শুরুর সাত ম‍্যাচেই জিতল কাতালানরা।

ম্যাচের ১০ মিনিটে গোলের প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৩০ গজ দূর থেকে ফ্রি কিক থেকে প্রতিপক্ষের বক্সে বল বাড়ান লামিনে ইয়ামাল। ঠিক মতো হেড নিতে পারেননি লেভানদোভস্কি। এই দফায় বল চলে যায় পোস্টের উপর দিয়ে।

তবে ১৯ মিনিটে গোল পান পোলিশ তারকা। ডান দিকে সতীর্থের কাছ থেকে উড়ন্ত লং পাসে বল পান ইয়ামাল। সে স্প্যানিশ তারকা সেই বল বাড়ান জুসুল কুন্দেকে। ফরাসি ডিফেন্ডার গোললাইন থেকে ক্রস করেন গোলমুখে। সুবিধাজনক স্থানে থাকা ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকারের গোল পেতে কোনো সমস্যা হয়নি।

চলমি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল। পাঁচটি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আরেন আরেক বার্সা তারকা রাফিনিয়া ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

২০১৩ সালে জেরার্দো মার্তিনো ও ২০১৭ সালে আর্নেস্তো ভালভার্দের পর বার্সার তৃতীয় কোচ হিসেবে লা লিগার প্রথম সাত ম্যাচ জিতেছেন ফ্লিক।

অন্যদিকে, লা লিগায় বার্সার বিপক্ষে ১৩ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছেন গেতাফের কোচ জোসে বোরদালাস। তার সবচেয়ে বেশি হারের রেকর্ড (১১) রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

গেতাফের বিপক্ষে পাওয়া এ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এ দিকে ৫ জয় ও ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেতিক বিলবাওয়ের পয়েন্ট ১৩। আর ৭ ম্যাচে ৪ ড্র আর ৩ হারে, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থারে গেতাফে।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা