ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বিসিবির বোর্ড সভায় কী হবে আজ?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১১:৫৯

হঠাৎ করেই পরিচালনা পর্ষদের সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয় বোর্ড পরিচালকদের কাছে। তবে সভার আলোচ্য সূচির বিষয়ে কিছু উল্লেখ ছিল না সেই নোটিশে।

তবে বোর্ড সভার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। গত ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। এরপর গত ২৭ আগস্ট হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক সভাপতি দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হবে পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। ধারণা করা হচ্ছে এ সভাতে অনুপস্থিত থাকবেন রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকেরা।

একই সঙ্গে জানা গেছে সভায় উপস্থিত হতে পারবেন না উল্লেখ করে ‘লিভ অব অ্যাবসেন্সে’র আবেদন করেছেন কেউ কেউ। তবে তাদের এ আবেদন গৃহীত হবে কি না তা নির্ভর করছে বোর্ডের উপর।

গ্রহণযোগ্য কারণ ছাড়া পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যায় পরিচালকের পদ। বৃহস্পতিবারের সভায় নতুন করে গঠিত হতে পারে বিসিবির স্থায়ী কমিটিগুলো।

মিরপুরের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নিজের কাছে রেখে দেবেন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা