ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নেপালের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান ড. ইউনূসের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:১৮

নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। 

আলোচনায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বিশেষভাবে উঠে এসেছে। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ। 

বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে।

এসময় বৈঠকে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহণ উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’