শান্তিগঞ্জে সরকারি জলাশয় দখলের পাঁয়তারা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গ্রামে সরকারি জলাশয় জবরদখলের পাঁয়তারা চলছে। অবৈধ দখলকারীর হামলায় ৬ মৎস্যজীবী গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) বাদ জুমা ফতেপুর গ্রামের জলাশয়সংলগ্ন রাস্তার পাশে ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহতরা হলেন-, মৎস্যজীবী আব্দুল বাছিত (৩০), শাহজাহান মিয়া (২৭), আবদাল মিয়া (২৫), বীর মুক্তিযোদ্ধার সন্তান মনোজ দাস (৩২), সাইফুল ইসলাম (২২) এবং শান্তি দাস (২৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফতেপুর গ্রামের ইট সলিং রাস্তা করার সময় সরকারি খাস খতিয়ানভুক্ত ভূমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলার পর উভয় পাশে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়ে প্রায় জলাশয়ে পরিণত হয়। বর্ষার সময় গ্রামের মৎস্যজীবীরা বাশঁ-কাটা লাগিয়ে শুকনা মৌসুমে সেচ পাম্প দ্বারা সেচ দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ওই জলাশয়ের পানি দিয়ে কয়েকশ হেক্টর বোরো জমি আবাদ হয় এবং আশপাশের গ্রামের লোকজন নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহারসহ গৃহপালিত পশুদের গোসল করানো হয়। কিন্তু ইদানীং গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ইকবাল হোসেন, আলাউদ্দীন, ফকর উদ্দীন গং সরকারি ভূমি নিজেস্ব সম্পত্তি বলে দারি করে দখলের চেষ্টা করছে।
আহত মনোজ দাস বলেন, আমরা গ্রামের কয়েকজন মৎস্যজীবী মিলে জলাশয়ে বাশঁ-কাটা লাগিয়েছি। কিন্তু গ্রামের প্রভাবশালী জামিল মিয়া, ইকবাল মিয়া, ইসলাম উদ্দীন, আলাউদ্দীন, তাজ উদ্দীন, সিরাজুল ইসলাম, নিজাম উদ্দীন, জহুর মিয়া গং দেশীয় অস্ত্র রামদা, সুলফি ও চাপাতি নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।
এ ব্যাপারে প্রতিপক্ষ জামিল মিয়ার মোবাইল ফোনে কল করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা