ঢাকা মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

শ্রীলঙ্কার চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:২৯

নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়াম এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। কিউইরা প্রথম টেস্টে এই মাঠে ৬৩ রানে হেরেছে। এই মাঠে এর আগের চার টেস্টেও দলটি হেরেছিল লঙ্কানদের বিপক্ষে। কখনো ৬ উইকেটে, কখনো ১০ উইকেটে, ২০২ রানে কিংবা ইনিংস ব্যবধানের হার কেবল প্রতিবারই নতুন হারের গল্প লিখেছে।

আজ এই মাঠেই সকাল সাড়ে ১০টা থেকে শুরু শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। তাতে কিউইরা আরও বেশি শঙ্কার মুখে পড়েছে। অতীত পরিসংখ্যান অন্তত তেমন কথাই বলছে। এ দিকে নিউজিল্যান্ডের শঙ্কার বিপরীতে শ্রীলঙ্কার চোখে উঁকি দিচ্ছে প্রবল সম্ভাবনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আকাঙ্ক্ষা দলটির মধ্যে তীব্র হয়ে উঠেছে। এই টেস্ট জয় তুলে নিতে পারলে লঙ্কানদের ফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে। 

নিউজিল্যান্ডের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতে। সেখানে তারা তিনটি টেস্ট খেলবে, যা কঠিন সফর হিসেবে দেখছেন অনেকে। এই জায়গা থেকে লায়নদের সামনে থাকবে কেবল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ৫০ শতাংশ জয় নিয়ে টেবিলের তিনে রয়েছে লঙ্কানরা। ৬২.৫০ শতাংশ জয়ে দুইয়ে অজিরা। নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে ধনঞ্জয়া ডি সিলভাদের শতাংশ হবে ৫৬। যা অস্ট্রেলিয়া থেকে বেশি দূরের নয়। 

এই জায়গা থেকে অস্ট্রেলিয়া কিংবা ভারত যে কেউ কিছু ভুল করলেই শ্রীলঙ্কা অপেক্ষায় থাকবে জায়গা দখলের। তাতে ফাইনালের স্বপ্নে বুঁদ হয়ে থাকতেই পারেন লঙ্কানরা। শ্রীলঙ্কা অবশ্য ভালো স্পন্দনেই রয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ সনাথ জয়সুরিয়ার অধীনে দলটি দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। লর্ডসে একটি ব্যর্থ টেস্ট ছিল। কিন্তু তার আগে তারা ম্যানচেস্টারে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। চলতি বছর দ্বিতীয় বারের মতো টানা দুটি টেস্ট জয় অর্জন করেছে তারা। 

বছরের শুরুতে বাংলাদেশকে দুই বার পরাজিত করেছিল লঙ্কানরা। তাদের বোলাররা সেই সাফল্যের মন্ত্র হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছে। অপরদিকে ব্যাটাররাও অবদান রাখার উপায় খুঁজে পেয়েছে। প্রথম টেস্টেও নিউজিল্যান্ড খুব বেশি দূরে ছিল না। ড্যারিল মিচেল সেই সময়ে ৫৭ রানে চমৎকার ব্যাটিং করছিলেন। দ্বিতীয় দিন সকালে রান আউট না হলে কিউইরা প্রথম ইনিংসে ভালো অবস্থানে যেতে পারত। তারপর স্বাগতিকদেরও বড় পরীক্ষা নেওয়া সম্ভব হতো। তবে সেখানে আর নতুন কিছুই অর্জন করা সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

নেইমারের সঙ্গে যে চুক্তি করেছেন ইয়ামাল

আইসিসিকে যে পরামর্শ দিলেন আফ্রিদি

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের