ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী রাফায়েল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১:৩০

মাত্র ৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার রাফায়েল ভারানে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ফ্রান্স। সেই বিশ্বকাপে ফরাসি দলের সদস্য ছিলেন সাবেক এই রিয়ার মাদ্রিদ তারকা। 

গেল মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। তবে নতুন মৌসুমে প্রথম ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি তার। এবার হঠাৎ করে দেন ফুটবল ছাড়ার ঘোষণা। তবে এই ফরাসি জানিয়েছেন মাঠের খেলায় না থাকলেও কোমোর সময় কার্যক্রমে থাকবেন তিনি। 
অবসর নিয়ে নিজের ইনস্টাগ্রামে গতকাল পোস্ট শেয়ার করেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সেই পোস্টে তিনি লিখেন, 'আমি অনেকবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। থেমে যাওয়ার এবং বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়; যেখানে ওয়েম্বলিতে সর্বশেষ ম্যাচে ট্রফি জিতেছি।' 

এছাড়াও তিনি আরও বলেন, 'নিজের মান সব সময় সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। শক্তিশালী থেকে শুধু খেলার মাঝেই নিজেকে ধরে রাখবো না। নিজের হৃদয়ের কথা শুনতে অনেক সাহস লাগে।' এর আগে ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন এই সেন্টার ব্যাক।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা