বার্সার ডাকে অবসর ভাঙলেন সেজনি
জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ৩৪ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে দেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ সেজনি। তার সামনে সৌদিসহ বেশ কিছু ক্লাবে খেলার প্রস্তাব ছিল। কিন্তু সাড়া দেননি তিনি। তার টাকার খুব অভাব নেই বলে মন্তব্য করেন।
ওই সেজনি অবসর ভেঙে বার্সার ডাকে সাড়া দিয়েছেন। রাজি হয়েছেন এক বছরের জন্য কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি করতে। সেজনি বলেছেন, বার্সার ডাকে সাড়া না দেওয়ার অর্থ ক্লাবটিকে অসম্মান করা।
বার্সার নিয়মিত গোলরক্ষক মার্ক টের স্টেগান ইনজুরিতে পড়েছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই ইনজুরি কাটিয়ে ফিরতে অন্তত ৮ মাস সময় লাগবে স্টেগানের। যার অর্থ প্রায় পুরো মৌসুম মিস করবেন তিনি। স্টেগানের বিকল্প গোলরক্ষক হিসেবে বার্সায় আছেন ইনাকি পিনা। কিন্তু পুরো মৌসুমের জন্য পিনায় বিশ্বাস রাখতে পারছে না বার্সা বোর্ড।
যে কারণে বাজারে পরীক্ষিত একজন গোলরক্ষকের খোঁজে নামে স্প্যানিশ ক্লাবটি। কিন্তু দলবদলের গ্রীষ্মকালীন দরজা বন্ধ হয়ে যাওয়ায় পছন্দ মতো কাউকে পাওয়া নিয়ে চিন্তায় পড়ে যায় বার্সা। সুযোগ ছিল কোন ক্লাবের সঙ্গে চুক্তিতে নেই এমন কাউকে নেওয়ার। ওই তালিকায় ছিলেন- সেজনি ও কেইলর নাভাস।
এর মধ্যে লেভানডভস্কির মারফত বার্সার পক্ষ থেকে সেজনি ও তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনা ফলপ্রসু হওয়ায় লেভা-রাফিনহাদের দলে যোগ দিতে সম্মত হয়েছেন তিনি, ‘বার্সার ইতিহাসের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটি। আমি তাদের সমস্যা বুঝতে পারছি। বার্সার প্রস্তাব ভেবে না দেখা অসম্মানের হবে।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি