ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শহিদির সর্বকালের সেরা একাদশে পাকিস্তানের ৪ কিংবদন্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ২:১১

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেটে সময়টা ভালো না গেলেও এক সময় এই দলটির ক্রিকেটারই বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়িয়েছে। সর্বকালের সেরা একাদশে তাই এই দলের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের না রেখে উপায় নেই। সর্বকালের সেরা একাদশের প্রশ্ন উঠলেই সেখানে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। এবার তেমনটি এক সর্বকালের সেরা ওয়ানডে একাদশ গড়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। যেখানে তিনি রেখেছেন ৪ পাকিস্তানি ক্রিকেটারকে।

সম্প্রতি একটি জনপ্রিয় ভারতীয় পডকাস্টের আলোচনায়, পাকিস্তানকে হারানোর অনুভূতি, চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সেমিফাইনালিস্ট ও বিশ্বসেরা একাদশ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন আফগানিস্তানের এই ওয়ানডে অধিনায়ক।

শহিদি বলেন, ‘আপনি যদি আগের বিশ্বকাপ, এশিয়া কাপ এবং আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ খেলেছিলাম তা দেখেন, আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু জিততে পারিনি। ২০১৯ বিশ্বকাপের ম্যাচটা আমাদের হাতে ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ২০২২ এশিয়া কাপে শেষ ওভারে ম্যাচ হারি। যার জন্য আমরা খুব কষ্ট পেয়েছিলাম। কারণ আমরা প্রায় ৮টি ম্যাচ হেরেছিলাম যেখানে জয়ের খুব কাছে ছিলাম আমরা।’

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো নিয়ে শহিদি বলেন, ‘আমি ভাগ্যবান যে দলকে নেতৃত্ব দিয়েছি এবং আমি ম্যাচটি শেষ করেছি। জয়ের পর দুর্দান্ত অনুভব করেছিলাম; আমি পুরো রাতে ঘুমাতে পারিনি। সুখের রাত ছিল ওটা।’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে শহিদি বলেন, ‘আমার মতে, আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে।’

সর্বকালের সেরা ওয়ানডে বিশ্ব একাদশে পাকিস্তানের চার ক্রিকেটারকে রেখেছেন শহিদি। তারা হলেন- ইনজামাম উল হক, সাইদ আনোয়ার, রশিদ লতিফ ও ওয়াকার ইউনিস।

শহিদির বিশ্বসেরা ওয়ানডে একাদশে আছেন যারা- সাইদ আনোয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা, ইনজামাম উল হক, মাহেলা জয়াবর্ধনে, রশিদ লতিফ, অ্যান্ড্রু ফ্লিনটফ, রশিদ খান, ওয়াকার ইউনিস এবং জাসপ্রিত বুমরাহ।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে