ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৪:৩৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৮ সাল থেকে তার অভিনয় জীবনের শুরু। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন আলাউদ্দিন লাল।

জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন আলাউদ্দিন লাল। সম্প্রতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গত দুদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন আলাউদ্দিন লাল। তবে এই প্রথম না, ২০২২ সালেও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সেসময় অর্থাভাবে অনিশ্চয়তার পড়েছিল তার চিকিৎসা।

তবে কয়েকজন সহকর্মীর চেষ্টাও আলাউদ্দিন লালের চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। অভিনেতার এমন খবর শুনে পাশে দাঁড়ান মুশফিক আর ফারহান। সেসময় আলাউদ্দিনের চিকিৎসার সব খরচ একাই বহন করেছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন এই অভিনেতা।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...