ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্দোলনে আহত ১৬০ রোগীকে দেখলেন চীনা চিকিৎসকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৪:৩৮

জুলাই ও আগস্টে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় রয়েছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। দলটি ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ১৬০ জন রোগীকে দেখেছে ও ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ড পরীক্ষা করেছে। তারা চীনের চিকিৎসকের পর্যবেক্ষণ থাকবেন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ড. শাহ মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চীনা মেডিকেল টিম ঢাকায় আসে। গত ২২ সেপ্টেম্বর ঢাকায় আসার পর ২৩ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেন তারা। বুধবার পর্যন্ত পাঁচটা হাসপাতাল পরিদর্শন করেছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে ১৬০ জন রোগীকে ভিজিট করেছে। ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ড পরীক্ষা করেছে। এই টিম মূলত মেডিকেল অ্যাসেসমেন্ট টিম।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই ১০৫ জন রোগীর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। এই রোগীদের বিষয়ে চীনা চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। তাদের জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে দ্রুত পূর্ণাঙ্গ একটি দল আবারও বাংলাদেশে পাঠাবেন তারা।

হেলাল উদ্দিন বলেন, চাইনিজ এক্সপার্টদের দেশে আনা অথবা রোগীদের দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের। রোগীদের চিকিৎসায় সরকার কোনো ঘাটতি রাখছে না।

T.A.S / T.A.S

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত